দিনাজপুরের নবাবগঞ্জে আমন ধান রোপণ শুরু
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : শস্য ভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে খরিপ-২ মোৗসুমে চাষিরা আমন ধান রোপণ কাজ শুরু করেছে। ধান রোপণ কাজে চাষি ও শ্রমিকেরা বেশ ব্যস্ত সময় পার করছে। শ্রাবণে জমি রোপণ করতে না পারলে ফলন ভালো পাবে না এমনটি তাদের ভাবনা। এবারে বর্ষা মৌসুমে পানির কোন সংকট না থাকায় তারা নির্বিঘ্নে কাজ করতে পারছে।
লোকা গ্রামের চাষিরা জানান, জমি প্রস্তুতসহ রোপণ কাজে এখন সকল চাষি ব্যস্ত রয়েছে। এবারে বিঘাপ্রতি ধান রোপণে শ্রমিক মজুরি ১৫শ’ থেকে ১৬শ’ টাকা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, আমন ধান রোপণ শুরু হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) পর্যন্ত ১৪ শতাংশ রোপণ কাজ হয়েছে। অনেকেই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার নিয়ে মজুদ করার চেষ্টা করছে। সেদিকেও নজর রাখা হচ্ছে। এবারে উপজেলায় ২১ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
আরও পড়ুননির্ধারিত জমির মধ্যে ১ হাজার ৯১০ হেক্টর জমিতে হাইব্রীড জাত এবং ১৯ হাজার ৮৩০ হেক্টর জমিতে উফশী জাত চাষ করা হবে। গড় উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হেক্টর প্রতি ৩.৩৫ মে.টন চাল।
মন্তব্য করুন







