ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০২:০৮ পিএম

জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা , ছবি: সংগৃহীত।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

আজ রোববার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ঘিরে পুরা জিয়া উদ্যানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে উপস্থিতি থাকতে দেখা যায়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

আরও পড়ুন

শারীরিক অসুস্থতাজনিত বিভিন্ন কারণ দেখিয়ে গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। ওই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে ফিফা সভাপতির চিঠি, পেশাদারিত্ব নিয়ে বিতর্ক

জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

হামজার পর প্রিমিয়ার লিগে অভিষেক আরেক বাংলাদেশির

১৫ দিনের যুদ্ধে ১১ মার্কিন যুদ্ধবিমান ও ১৭ ড্রোন ধ্বংস : আইআরজিসি

সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা নেয়ার সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

তিন বোন একসঙ্গে বিয়ে করল এক যুবককে!