এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৩০ জন এবং সিলেট বিভাগের একজন রয়েছেন।
প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ০৯:৪৩ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ৪৩৯
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ৪৩৯
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪০ জন মারা গেলেন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৬৪০ জনে।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক








