বগুড়ায় বার্মিজ চাকুসহ একজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় বার্মিজ চাকুসহ জুম্মান খাঁ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) শুক্রবার দুপুরে সদর ফাঁড়ির পুলিশের একটি টিম মহানগরের চকসুত্রাপুর থেকে তাকে গ্রেফতার করে। সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. জামিলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২ টার দিকে মহানগরের চকসুত্রাপুর মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সেখানে জুম্মান খাঁ (৩৮) নামে একজনকে গ্রেফতার করে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার পড়নের প্যান্টের কোমর থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, কোন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সে চাকুটি তার কাছে রেখেছিল। তবে ধৃত জুম্মান বলেছে, সে গাঁজাসেবী। গাঁজা কাটতে ওই বার্মিজ চাকুটি ব্যবহার করে থাকে।
আরও পড়ুনএসআই শামীমের নেতৃত্বে এটিএসআই আনিসুরসহ পুলিশের একটি টিম এই অভিযান চালায়। ধৃত জুম্মান চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকার সোহরাব হোসেন কসাইয়ের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন



_medium_1784890568.jpg)
_medium_1784889948.jpg)




