ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৮:০৮ পিএম

রংপুরে ছয় থানায় আরপিএমপির অভিযানে ৪০৬ জন গ্রেফতার

রংপুরে ছয় থানায় আরপিএমপির অভিযানে ৪০৬ জন গ্রেফতার

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীর ছয় থানায় গত জুন মাসজুড়ে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৩২৬টি মামলায় ৪০৬ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এসময় প্রায় সোয়া ৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) সকালে আরপিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। মহানগর পুলিশের মিডিয়া সেল জানায়, গত জুন মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা দায়ের করা হয়।

এসব মামলায় ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিয়মিত ১৫৬টি মামলায় ১৫০জন এবং নন-এফআইআর ১১০টি মামলায় ১৮২ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে ৩২৬টি মামলায় মোট ৪০৬ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন

পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, প্রতারণা, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ দমনে গোয়েন্দা তথ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অভিযান আরও জোরদারের নির্দেশ দেন। একই সাথে মামলার দ্রুত তদন্ত, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ছয় থানায় আরপিএমপির অভিযানে ৪০৬ জন গ্রেফতার

গানে গানে মুগ্ধতা ছড়ালেন জয়- রাইসা

সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেকনিশিয়ানের মৃত্যু

যুক্তরাষ্ট্রে অনন্য উচ্চতায় ববিতা

রাউটার হ্যাক হয়েছে কিনা বুঝবেন ৩ লক্ষণে