ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০১:৫০ পিএম

ইউক্রেনের সেনাপ্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি

ইউক্রেনের সেনাপ্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণকে কেন্দ্র করে রাজধানী কিয়েভে টানা ছয় দিন ধরে চলা বিক্ষোভের মুখে দেশের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ বা সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার জায়গায় নতুন সেনাপ্রধান হিসেবে মিখাইলো দ্রাপাতিকে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২১ জুলাই) জেলেনস্কি জানান, রাশিয়ার আক্রমণকারী সেনাদের বিরুদ্ধে চলমান প্রতিরক্ষাকে ‘পুনর্গঠন’ করার লক্ষ্যেই দ্রাপাতিকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনের শক্তিশালী সম্মুখসারির অবস্থান ধরে রাখার জন্য ওলেক্সান্দর সিরস্কি এবং আমাদের প্রতিটি যোদ্ধার প্রতি আমি কৃতজ্ঞ। একই দৃষ্টিভঙ্গি ধরে রাখার জন্য মিখাইলো দ্রাপাতিকেও ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, আমাদের সবার একটাই লক্ষ্য; শত্রুর বিরুদ্ধে বিজয় এবং এমন পরিস্থিতি তৈরি করা, যাতে রাশিয়া শান্তির পথে আসতে বাধ্য হয়।

জেলেনস্কি সামরিক নেতৃত্বের অভ্যন্তরীণ মতবিরোধ দূর করা এবং সেনা সমাবেশ ও সম্মুখসারির ব্যবস্থাপনা-সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার সমাধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের পর ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। যুদ্ধ প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফেদোরভ বরখাস্ত হওয়ার আগে প্রকাশ্যে সিরস্কির সমালোচনা করেছিলেন। তার অভিযোগ ছিল, ড্রোন প্রযুক্তি ও আধুনিকায়নের সংস্কার কার্যক্রমে সিরস্কি বাধা দিচ্ছেন এবং রাশিয়াকে পরাজিত করতে হলে তাকে সরানো প্রয়োজন।

আরও পড়ুন

মঙ্গলবার জেলেনস্কি ফেদোরভের সঙ্গে বৈঠক করে তাকে সরকারের একটি ‘সম্মানজনক’ পদে যোগ দেওয়ার প্রস্তাব দেন, যা দেশের প্রযুক্তি খাতকে ঐক্যবদ্ধ করবে। তবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেছেন কি না, তা স্পষ্ট নয়। খবর : আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের সেনাপ্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যুবকের মৃত্যু

লাল কার্ড দেখানো হয়নি পারেদেসকে, ভুল স্বীকার ফিফার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

জর্ডানে ইরানের হামলায় মার্কিন সেনাসহ নিহত বেড়ে ১৮