ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০১:২২ পিএম

জর্ডানে ইরানের হামলায় মার্কিন সেনাসহ নিহত বেড়ে ১৮

জর্ডানে ইরানের হামলায় মার্কিন সেনাসহ নিহত বেড়ে ১৮, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে পরিচালিত ইরানি হামলায় নিখোঁজ হওয়া ২৮ বছর বয়সী মার্কিন সেনে নিহত হয়েছেন বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ।

বুধবার (২২ জুলাই) পেন্টাগনের পক্ষ থেকে দেওয়া একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে নিখোঁজ সেনার সর্বশেষ অবস্থা হালনাগাদ করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে পূর্বে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত এই সেনার বর্তমান অবস্থা বদলে ‘ডিউটি স্ট্যাটাস-হয়ার অ্যাবাউটস আননোন, বিলিভড ডিসিজড’ হিসেবে ঘোষণা করা হয়েছে। জর্ডানের একই ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত সেই হামলায় আরও দুইজন মার্কিন সেনা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিল।

আরও পড়ুন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১৮ মার্কিন সেনা নিহত হলো বলে প্রতিরক্ষা দপ্তর স্পষ্ট করেছে। চলমান এই সংঘাতের ফলে সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে ইরানের হামলায় মার্কিন সেনাসহ নিহত বেড়ে ১৮

শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী

মাঠপর্যায়ের অভিজ্ঞতাকে ব্যবসায়িক সিদ্ধান্তে গুরুত্ব দিচ্ছে ইউনিলিভার বাংলাদেশ

দিল্লির আন্দোলনে পুলিশের প্রশংসা করলেন কঙ্গনা রানাওয়াত

মাগুরায় স্ত্রী—সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু