ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ১১:৫৮ এএম

আবারও বাড়ল সোনার দাম

আবারও বাড়ল সোনার দাম, ছবি: সংগৃহীত।

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। গতকাল পর্যন্ত এর দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। 

আরও পড়ুন

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও বাড়ল সোনার দাম

 জয় দিয়ে সিরিজ শেষ করল ওয়েস্ট ইন্ডিজ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

আসামে ভয়াবহ বন্যা, ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

হাজারীবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

তরুণদের দখলে যন্তর মন্তর, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের