ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ১২:৪৯ এএম

তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬২

ছবি : সংগৃহীত, তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬২

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশুও রয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২০ জুলাই) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৯ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৫ জন, আদাবর থানা থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১০ জন এবং হাতিরঝিল থানা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সেলিম মিয়া (৩২), মো. সজীব ওরফে মাসুম (৩৪), মোছা. কাকলী আক্তার (৩২), মাহফুজা আক্তার ওরফে সাথী ওরফে আয়না (২৬), রুবীনা আক্তার (২১), মো. জহুরুল (৩০), মোহাম্মদ দিদারুল আলম (৩১), মো. জাকিরুল ইসলাম (২৯), জুয়েল ইসলাম (২০), মো. আনোয়ার হোসেন (২৬), মো. রিপন হোসেন (৪০), মো. শুভ (১৮), মো. সাব্বির হোসেন (২৫), মো. সজীব (১৮), মো. শান্ত (১৯), মেহেদী হাসান (১৮), হাবিবুল্লাহ (৪০), মো. মাসুদ রানা (৩২), মো. আকতার হোসেন (৪২), মো. জাহাঙ্গীর, মো. মুক্তার হোসেন সিয়াম (১৯), মো. মাসুম কবির (২২), মো. মোশারফ (২০), মো. মনির হোসেন (১৯), মো. আরিফ (২৬), ইসমাইল (২৬), রাকিব সরদার (২২), মো. ফজলে রাব্বি (২২), মো. ইমরান হোসেন (৩৬), মো. আবুল হোসেন রনি ওরফে কোম্পানী রনি ওরফে বাবু রনি (৩৪), মো. আসিফ (২১), মো. রায়হান (২৬), হায়দার আলী (৪০), মো. সাইদুল ইসলাম (৫১), মো. ওমর ফারুক (২৯), মো. মেহরাব হোসেন হাসিব (২৩), মো. রবিন হোসেন (২৫), মো. সোহান হাসান (২২), মো. জিহাদ আলী (২০), মো. নাহিদ হাসান (১৯), মো. নুরনবী (৩৮), প্লাবন হোসেন সাগর (২৩), মো. রায়হান রহমান (২৪), মো. শাহাদাত হোসেন (২৫), মো. মনোয়ার হোসেন (৩৬), মো. মিজানুর রহমান (৩৮), মো. মুজিব ব্যাপারী (৪০), মো. সামিরুল (৩৮), মো. ডালিম (২৭), মো. পারভেজ আলী (২৮), মো. শামীম ফকির (২২), মো. তানিম (২২), মো. খলিল আকন্দ (৪০), মো. হুমায়ুন কবির (৪০), মো. ওমর ফারুক দিপু (২২), মো. সুমন (২৬), মো. রোমান (২৭), মো. রাকিব হোসেন (২৯), সাইদুল ইসলাম (২০), লিটন বেপারী (৩২), মো. রাসেল (১৮) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৬২

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

বিশ্বকাপের সেরা একাদশের মনোনয়নে ভোজিনহা, সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, তরুণীকে ঘিরে নতুন মোড়

২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা, ফিফার সামনে জটিল সমীকরণ!

রংপুরে সবজির মাঠে সবুজ স্বপ্ন ফলন ভালো, হাসছে কৃষক