ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রেখে বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার (২১ জুলাই) ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গতকাল সোমবার দিবাগত শেষ রাতে জামালপুর ইউনিয়নের পূর্বপারপুগী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- পূর্বপারপুগী গ্রামের মো. কোরবান আলী(৪১) ও তার স্ত্রী মোছা. জেসমিন খাতুন(২৭)।
অভিযানকালে তাদের বসতঘর তল্লাশি করে ১৮৩বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এস্কাফ ও ১৩ বোতল এমকেডিলসহ মোট ৩৫৩ বোতল মাদকদ্রব্য জব্দ এবং মাদক বিক্রির ২৩ হাজার ৭শ’ টাকা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনর্যাব-১৩’র মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার দু’জন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় র্যাব বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন








