ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০৭:৫১ পিএম

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়।

করতোয়া বিনোদন: অবশেষে কাটল সব অনিশ্চয়তা ও জটিলতা। শেষ মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া কনসার্টের বাধা পেরিয়ে ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’।

এর আগে গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে অনিবার্য কিছু প্রশাসনিক ও পারিপার্শ্বিক কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন আয়োজকেরা। সে সময় তীব্র হতাশা প্রকাশ করেছিলেন সংগীতপ্রেমীরা। তবে আয়োজক প্রতিষ্ঠান আশ্বাস দিয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই নতুন তারিখ ঘোষণা করা হবে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে কনসার্টের নতুন দিনক্ষণ চূড়ান্ত করা হলো।

 

আরও পড়ুন

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্ট আয়োজনের প্রশাসনিক ও কারিগরি সব প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী কয়েক দিনের মধ্যেই অফিশিয়ালি টিকিট বিক্রি শুরু হবে। আগেরবারের তুলনায় টিকিটের মূল্য কিছুটা কম রাখার পরিকল্পনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

বগুড়ায় নবজাতক হত্যা মামলায় মায়ের জামিন নামঞ্জুর

ছাত্র আন্দোলনে উত্তাল ভারত, প্রতিবাদে মুখ খুললেন বলিউড তারকারা

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটের ক্ষেতলালে ২টি বেকারি কারখানায় বিএসটিআইয়ের অভিযান

গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১