ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০৫:৩৪ পিএম

ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

ফরিদপুরে অটোরিকশাচালক নাঈম শেখ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আসমত শেখ ও সাগর মোল্লা। একই মামলার আরেক আসামি আশিক শেখ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ফরিদপুর জেলা ও দায়রা জজ (পারিবারিক আপিল আদালত) অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ এপ্রিল অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈম শেখকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়।

ঘটনার পরদিন নিহতের ভাই রাসেদ শেখ ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৫ মে তদন্ত কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন

দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত আসমত শেখ ও সাগর মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. আজিজুর রহমান বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর আসামির বিচার শিশু আদালতে চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে অটোচালক নাঈম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

অবসর ভেঙে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

আপনাদের কি একটুও লজ্জা করছে না : অরিজিৎ সিং

মেসির উদ্দেশ্যে অমিতাভের বার্তা

জুলাই-পরবর্তী রাজনীতিতে বিরোধিতার নতুন সমীকরণ