ভিডিও মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুলাই, ২০২৬ ০৪:৫৮ পিএম

মাগুরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মাগুরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো উপজেলার মৌশা গ্রামের আমিনুর রহমানের দুই বছর বয়সী মেয়ে রাইসা এবং তার আপন ভাই আলীনূর রহমানের সাড়ে তিন বছর বয়সী মেয়ে রাফিয়া।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যদের অগোচরে রাইসা ও রাফিয়া বাড়ির আঙিনায় খেলছিল।

একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তারা তলিয়ে যায়।

আরও পড়ুন

পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাকিব কাওসার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডা. সাকিব কাওসার বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

খবর পেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী মৌশা গ্রামে গিয়ে নিহত দুই শিশুর পরিবারের সদস্যদের সমবেদনা জানান। 

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নারীর সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন জামায়াত এমপি

সেনবাগে ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনে গণ শুনানি অনুষ্ঠিত

সাত মাসের সন্তানকে পেটে নিয়ে সচিবালয় অভিমুখে এক মা

মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

যেভাবে টিকে গেল ব্যাংকটি: কেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন বদিউর রহমান