ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ১১:২৫ পিএম

রাজশাহীর শিমলা পার্ক জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা

রাজশাহীর শিমলা পার্ক জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীরতে ঘন সবুজ গাছপালায় আচ্ছাদিত শিমলা পার্ক শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর নয়, এটি বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণীরও প্রিয় আবাসস্থল। রাজশাহী বিশ্ববিদ্যালয় বার্ড ক্লাবের তথ্য অনুযায়ী, বছরের অধিকাংশ সময় এখানে ২শ’ টিরও বেশি প্রজাতির পাখির সমাগম ঘটে।

চখাচখি, কবুতর, ঘুঘু, কুবো, আবাবিল, টিটি, বাটান, পানকৌড়ি, গাঙচিল, বক, কাঠঠোকরা, ফিঙে, টিয়া, মাছরাঙা, শালিক, দোয়েল, মৌটুসি, চঁড়ুই, খঞ্জনা, বুলবুলি, বেনেবউ, জলমুরগি, কোকিলসহ আরও অসংখ্য পরিচিত ও অপরিচিত দেশি-বিদেশি পাখি বিশেষ করে বর্ষা ও শীতকালে এখানে দেখতে পাওয়া যায়।

এছাড়া রয়েছে খরগোশ, কাঠবিড়ালি, ইঁদুর, খাটাশ, গন্ধগোকুল, মেছোবিড়াল, বেজি, শিয়াল এবং বিভিন্ন প্রজাতির বাদুড়সহ ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। পাশাপাশি রয়েছে ২৪ প্রজাতির সরীসৃপ, যেমন কচ্ছপ, গিরগিটি, টিকটিকি, বিভিন্ন প্রজাতির সাপ এবং ১৩ প্রজাতির উভচর প্রাণী।

এ সমৃদ্ধ জীববৈচিত্র্যের গুরুত্ব বিবেচনায় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন্যপ্রাণী উপদেষ্টা পরিষদের সর্বশেষ (৪১তম) সভায় রাজশাহী জেলার পদ্মাচরের শিমলা পার্ককে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একই সভায় বগুড়া জেলার শেরপুর উপজেলার বড়বিলা বিল এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাবুডাইং পর্যটন ও পিকনিক স্পটকেও বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, শিমলা পার্কের বিজিবি ক্যাম্পসংলগ্ন অংশ থেকে জেলা প্রশাসকের বাংলোসংলগ্ন শহর রক্ষা বাঁধ পর্যন্ত প্রায় ১৭ একর এলাকা এই বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। জীববৈচিত্র্য শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গত ৮ জুলাই রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা সংরক্ষণ ও উন্নয়ন-সংক্রান্ত এক সভায় রাজশাহীর সর্বসাধারণের প্রতি বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার সুরক্ষায় দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় দল হারলে মন ভালো করার উপায়

রাজশাহীর শিমলা পার্ক জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা

দায়িত্ব নিয়েই যে বার্তা দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

দিনাজপুরের কাহারোলে খালের ওপর ব্রিজ নির্মাণ পানি প্রবাহে বাধা, ফসলের ক্ষতির শঙ্কা

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে বিভেদ নেই: প্রধানমন্ত্রী

রংপুরের গঙ্গাচড়ায় অতিবৃষ্টিতে খাটো পাটগাছ ফলন কমে দুশ্চিন্তায় কৃষক