ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০৮:০৪ পিএম

বগুড়ার ধুনটে সীসা তৈরীর অবৈধ কারখানা : মালিকের লাখ টাকা জরিমানা

বগুড়ার ধুনটে সীসা তৈরীর অবৈধ কারখানা : মালিকের লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনটের শাখাটিয়া এলাকায় পুরাতন ব্যাটারী গলিয়ে সীসা তৈরীর অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) ধুনট উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্যাম্যমাণ আদালত পরিচালনা করেন ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান।

অভিযান চালিয়ে শাখাটিয়া এলাকায় আনসার আলীর ছেলে শফিকুল ইসলামের এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস ঊর্মি। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন

উল্লেখ্য, এরকম যত্রতত্র খোলা জায়গায় অবৈধভাবে ব্যাটারী থেকে সীসা গলানো, এসিড মিশ্রিতপানি পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরুপ যা জনজীবন, জীব বৈচিত্র, কৃষি উৎপাদনসহ পরিবেশ ও প্রতিবেশের উপর বিরুপ প্রভাব ফেলে। এ ধরণের অবৈধ কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ পার্টির কর্মসূচি ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

ব্যাংক এশিয়া কার্ডহোল্ডারদের জন্য নাজিমগড় রিসোর্টে আকর্ষণীয় মূল্যছাড় 

বগুড়ার ধুনটে সীসা তৈরীর অবৈধ কারখানা : মালিকের লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ধর্ষণচেষ্টা মামলায় এক ব্যক্তি কারাগারে

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

এক্সিম ব্যাংকে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত