ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০৬:৫৮ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: প্রকাশ্যে মাদক গাঁজা সেবন করার অপরাধে দুই মাদকসেবীর পৃথক ভাবে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২০ জুলাই) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর পূর্বপাড় থেকে আটককৃত একজনের ৩ মাস ও অপরজনের ৬ মাস জেল দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।

জানা গেছে, আজ সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী থানার টহলরত একদল পুলিশ ধরলা সেতুর পূর্বপাড়ে প্রকাশ্যে দুই যুবকের গাঁজা সেবন করার খবর পায়। সেখানে গিয়ে সেবনকারীর শরীর তল্লাশি করে দেড়শ গ্রাম (১.৫০) গাঁজাসহ তাদের আটক করা হয়।

পরে আটক যুবকদ্বয়কে ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন এর দপ্তরে হাজির কারা হয়। তিনি মোহাম্মদ ফিরোজ হাসানকে (২৬) তিন মাসের ও আলমগীর কবিরকে (৪৫) ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

আরও পড়ুন

মোহাম্মদ ফিরোজ হাসান লালমনিরহাটের নয়ারহাট ভাত্রী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ও আলমগীর কবির একই জেলার সাপটানা উচাটারি এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ইয়াসিন আলী জানান, আসামিদেরকে কুড়িগ্রাম আদালতে পাঠান হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল

‘লজ্জা নারী-পুরুষ সবারই থাকা উচিত’

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জন গ্রেপ্তার

বগুড়ার ধুনটে স্ত্রীকে হত্যাচেষ্টা, চাকরি থেকে বরখাস্ত হলেন শিক্ষক জাহাঙ্গীর

রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ, নিজেই জবাব দিলেন নায়ক