ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০৬:৩০ পিএম

সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় একটি মাছের ঘের থেকে সুমন (৩২) নামে মাইক্রোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
আজ সোমবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা কৈখালি বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুমন ওই এলাকার কৈখালী গ্রামের বাসিন্দা।
 
পরিবারের বরাতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, মাগুরা দায়পাড়া গ্রামের কেসমত আলী সোমবার সকাল ৬টার দিকে তার মৎস্য ঘেরের টোঙের লাইট বন্ধ করতে গিয়ে এক যুবকের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীকে খবর দেন। গ্রামবাসী এসে দেখতে পান, মরদেহটি কৈখালী গ্রামের বাসিন্দা সুমনের। এসময় ওই ঘের থেকে লোহা কাটার দুইটি ব্লেড, সিমবিহীন একটি বাটন মোবাইল, সিগারেট প্যাকেট এবং পল্লী বিদ্যুতের কাটা তার উদ্ধার করা হয়।
 
ওসি মাসুদুর আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর

কনকা, গ্রী ও হাইকো ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী ইলেক্ট্রো মার্ট লিমিটেড  এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি স্বীকৃতি পেয়েছে

পরিশ্রমী ও আত্মবিশ্বাসী কর্মী নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল ‘ইউনিকর্ন লেদারজ্যাকেট’ মাছ

আরএফএল গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, কর্মস্থল হবিগঞ্জ