ভিডিও সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০৫:১৭ পিএম

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি

সংগৃহীত,ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : দেশের পর্যটন খাতকে শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। এই ভিসা ব্যবহার করে দর্শনার্থীরা বছরে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং টানা ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। প্রতিবেদেন বলা হয়েছে প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে এই ভিসা প্রণয়ন করা হচ্ছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিবার প্রবেশের সময় ভিসাধারীদের অবশ্যই সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফরম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। সেই প্যাকেজের সময়কাল ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। আর আগমনের পূর্বে দর্শনার্থীদের নুসুকের মাধ্যমে উমরাহ অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।

তবে হজ মৌসুমে আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা নিষ্ক্রিয় থাকবে। পর্যটকরা এই সময়ে ওই ভিসা ব্যবহার করতে পারবেন না।

দেশের পর্যটন খাতকে শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। এই ভিসা ব্যবহার করে দর্শনার্থীরা বছরে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং টানা ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

আরও পড়ুন

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। প্রতিবেদেন বলা হয়েছে প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে এই ভিসা প্রণয়ন করা হচ্ছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিবার প্রবেশের সময় ভিসাধারীদের অবশ্যই সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফরম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। সেই প্যাকেজের সময়কাল ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। আর আগমনের পূর্বে দর্শনার্থীদের নুসুকের মাধ্যমে উমরাহ অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।

তবে হজ মৌসুমে আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা নিষ্ক্রিয় থাকবে। পর্যটকরা এই সময়ে ওই ভিসা ব্যবহার করতে পারবেন না।

সূত্র : গালফ নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি

'আমরা হারায় ব্রাজিল সমর্থকদের এতো আনন্দ কেন?'

নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

জিয়া হত্যা মামলায় গ্রেপ্তার মোজাফফরের বিচার সেনা আইনে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুরস্কার বিতরণী মঞ্চে ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি আর্জেন্টিনার রোমেরো