যুক্তরাষ্ট্র থেকে ফিরে ইরান যাচ্ছেন ইরাকি প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সফর শেষে এই সপ্তাহের শেষের দিকে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি ইরান সফরে যাচ্ছেন। স্থানীয় সময় রোববার ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এ খবর জানিয়েছে।
ওয়াশিংটন ও তেহরান ইরাকের প্রধান মিত্র। কিন্তু তাদের দীর্ঘদিনের সংঘাত দেশটিকে একটি প্রক্সি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। যার ফলে ইরাকি সরকারকে এই দুই শত্রুর মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হিমশিম খেতে হচ্ছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, প্রধানমন্ত্রী জাইদি এই সপ্তাহের শেষে তেহরান সফর করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আশীর্বাদে ক্ষমতায় আসার পর এটিই হবে তার প্রথম ইরান সফর। মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্ব সম্পন্ন করে জাইদি এক সপ্তাহের যুক্তরাষ্ট্র সফর শেষে রবিবার ইরাকে ফিরেছেন। একজন ব্যবসায়ী হিসেবে তিনি ইরাকের ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করতে এবং মার্কিন স্থাপনাগুলোতে হামলাকারী ইরানপন্থি গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছেন। সূত্র : আইএনএ
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







