ভিডিও বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২০ জুলাই, ২০২৬ ০৩:২৮ এএম

৯০ মিনিটেও গোলের দেখা নেই, অতিরিক্ত সময়ে স্পেন-আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটেও গোলের দেখা পায়নি স্পেন কিংবা আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াই শেষে ০-০ সমতায় শেষ হয়েছে নির্ধারিত সময়। ফলে শিরোপা নির্ধারণে ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
 
পুরো ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল স্পেনের। একের পর এক সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত নৈপুণ্যে গোলশূন্যই থাকতে হয় লা রোখাকে।
 
অন্যদিকে আক্রমণে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ দিকে আরও বড় ধাক্কা খায় লিওনেল স্কালোনির দল। অতিরিক্ত সময় শুরুর আগে লাল কার্ড দেখেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফলে বাকি সময় ১০ জন নিয়েই লড়তে হবে লিওনেল মেসিদের।
 
এখন অতিরিক্ত ৩০ মিনিটে নির্ধারণ হবে ২০২৬ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়নের নাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাঘাটায় বৃষ্টিতে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন 

১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

মোদির চোখে চোখ রেখে কথা বলতে পারলে আমরা সেই দলকে ভেবে দেখবো : সালাহ উদ্দীন

বগুড়া শজিমেক হাসপাতাল ১৮শ’ শয্যায় উন্নীত হচ্ছে

পাবনার বেড়ায় ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

আনন্দঘন পরিবেশে বগুড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপিত