দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবো দুই দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ রোববার (১৯ জুলাই) সকালে তিনি বাংলাদেশে পৌঁছান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের প্রথম দিন রোববার শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আইএলও মহাপরিচালক। এছাড়া সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
সফরে বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি, শ্রম অধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নসহ পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এক বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে তিনি গিলবার্ট হোংবোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম অধিকার উন্নয়নে আইএলওর সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুনজবাবে গিলবার্ট হোংবো বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রম অধিকার উন্নয়নে আইএলওর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির দীর্ঘদিনের অংশীদারিত্বেরও প্রশংসা করেন।
গিলবার্ট এফ. হোংবো পশ্চিম আফ্রিকার দেশ টোগোর নাগরিক। তিনি ২০২২ সালের অক্টোবরে আন্তর্জাতিক শ্রম সংস্থার ১১তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আইএলওর শতবর্ষের ইতিহাসে তিনি প্রথম আফ্রিকান মহাপরিচালক।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








