ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ০৬:২১ পিএম

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু : ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু :২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪,ছবি: সংগৃহীত।

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। শুক্রবার নতুন করে ৯৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে সারা দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শুক্রবার (১৭ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন এবং বরিশাল বিভাগে ১০ জন রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৮ জন নারী এবং ১৪ জন পুরুষ। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ বছর এখন পর্যন্ত মোট ৯ হাজার ৭৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮২৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩০৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ৮ হাজার ৮২৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯১২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরির সুযোগ

ফাহমিদা নবী’র ডিজিটাল ভিডিও গানের অ্যালবাম ‘এ শহরের গান’

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ইউএই