ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুলাই, ২০২৬ ০৪:৫৪ পিএম

প্রেমের টানে নদীতে ঝাঁপ দিতে গেলেন যুগল, পালালেন প্রেমিকা

সংগৃহীত,প্রেমের টানে নদীতে ঝাঁপ দিতে গেলেন যুগল, পালালেন প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমের টানে নদীতে ঝাঁপ দিতে গিয়েছিলেন যুগল, কিন্তু চূড়ান্ত মুহূর্তে সরে আসেন প্রেমিকা; ফলে ঝাঁপ দেওয়ার পর প্রেমিক আবিষ্কার করেন— তিনি একা। পরে স্থানীয় লোকজন ওই প্রেমিককে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

গতকাল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ শহরের যমুনা নদীতে ঘটেছে এ ঘটনা। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, নদীতে একসঙ্গে ঝাঁপ দিয়ে আত্মহত্যার জন্য সেতুতে এসেছিলেন ওই যুগল; কিন্তু প্রেমিক ঝাঁপ দেওয়ার পরমুহূর্তেই প্রেমিকা ওই সেতু থেকে সরে আসেন এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রয়াগরাজ পুলিশসূত্রে জানা গেছে, ওই প্রেমিক তরুণের নাম আন্নু গুপ্তা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্নু ঝাঁপ দেওয়ার পর প্রায় তাৎক্ষণিকভাবে নদীতে থাকা লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন এবং জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা সম্ভব হয়। তারপর প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য আনুষাঙ্গিক দাপ্তরিক কাজ শেষে আন্নুকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে পুলিশ।

আরও পড়ুন

প্রয়াগরাজ পুলিশ জানিয়েছে, কোন পরিস্থিতি এই যুগলকে নদীতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করল— তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আন্নুর প্রেমিকা সেই তরুণীরও সন্ধান শুরু করেছে পুলিশ।

সূত্র : ইন্ডিয়া টুডে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনছে সরকার

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরির সুযোগ

ফাহমিদা নবী’র ডিজিটাল ভিডিও গানের অ্যালবাম ‘এ শহরের গান’

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫