ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুলাই, ২০২৬ ১০:১৯ পিএম

বগুড়ায় ব্যবসায়ী নূর আলম হত্যা মামলার দুই আসামির জামিন নামঞ্জুর

ছবি: সংগৃহীত, বগুড়ায় ব্যবসায়ী নূর আলম হত্যা মামলার দুই আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে ইট-বালু ব্যবসায়ী ও হাঁসের খামারি নূর আলমকে (২৭) মারপিটসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলার দুই হাজতি আসামির জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। তারা হলো-শাজাহানপুর উপজেলার দেশমার মৃত আব্দুল ছাত্তার ফকির ওরফে আবুল ফকিরের ছেলে শহিদুল ইসলাম এবং মৃত আফতাব আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার হাজতি ওই আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কুন্দদেশমা গ্রামের মোফাজ্জল হোসেন ও নাছিমা খাতুনের ছোট ছেলে নূর আলম ইট-বালুসহ হাঁসের খামারি হিসেবে ব্যবসা করতেন। বিগত ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় নূর আলম তার বন্ধু মিস্টারকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে দেশমা বাজারের চারমাথায় যান। এসময় আসামির তাদের ওপর চড়াও হয়ে মিস্টারকে মারপিট শুরু করলে নূর আলম মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাবার সময় আসামির পিছু ধাওয়া করে জামহাটা গ্রামের জনৈক বাবুর বাড়ির সামনে পাকা রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নূর আলমকে হত্যা করে। এ ব্যাপারে নিহত নূর আলমের মা নাছিমা খাতুন বাদি হয়ে ওই দুই আসামিসহ ১২ জন এবং অজ্ঞাত সাতজন উল্লেখ করে শাজাহানপুর থানায় হত্যা মামলা দয়ের করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. আবু মুসা।

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়ের কোচ হলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান

শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান পঞ্চাশ পেরোনো আমিশা

অস্ত্রভান্ডার নিয়ে তথ্য ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের

বিএনপির সংসদ সদস্য বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

নতুন বিশ্বরেকর্ড গড়লেন জস বাটলার