ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ১০:০৪ পিএম

বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে নারীসহ ৭ জন গ্রেফতার

বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে নারীসহ ৭ জন গ্রেফতার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ ব্যক্তিকে গ্রেফতার করে আজ বুধবার (১৫ জুলাই) জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামের মোকছেদ আলী শেখের ছেলে জাহিদুল ইসলাম শেখ (৫০) কে ৫০ গ্রাম গাঁজাসহ একই এলাকার আমির মন্ডলের বদরুল আলমের দোকানের সামনে থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

এছাড়াও গ্রেফতারি পরোয়ানা মুলে পাকুল্যা ইউনিয়নের আচারের পাড়া গ্রামের শামসুল হকের ছেলে বেল্লাল মিয়া (৩৫) বালুয়া ইউনিয়নের দক্ষিণ গ্রেফতাররিয়া গ্রামের মকবুল হোসেনের ২ ছেলে মনিরুল ইসলাম আকন্দ (৩৫) ও মোস্তাফিজার রহমান আকন্দ (৩২), জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিঠু মিয়াসহ অপর ২ মহিলাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়ের কোচ হলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান

শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান পঞ্চাশ পেরোনো আমিশা

অস্ত্রভান্ডার নিয়ে তথ্য ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের

বিএনপির সংসদ সদস্য বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

নতুন বিশ্বরেকর্ড গড়লেন জস বাটলার