ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৮:০৩ পিএম

ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: মন্ত্রী

সংগৃহীত,ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণে কোনো ধরনের অপব্যবহার, স্বজনপ্রীতি, অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। বিশেষ করে বন্যা প্লাবিত মানুষের ক্ষেত্রে কোনো রাজনীতি নয়। 

বুধবার দুপুরে বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে রাষ্ট্রক্ষমতায় গেলে বাংলাদেশের সমস্ত খালগুলোকে পুনঃখনন করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কেটে যে বিপ্লব করেছিলেন, তখন খাদ্যে আমাদের ঘাটতি ছিল। এই খাল কাটার মাধ্যমে খাদ্যে উদ্বৃত্ত হয়েছিল। সেই খাদ্য বিদেশে রফতানি করা হয়েছিল। কিন্তু দীর্ঘসময় খাল খনন না হওয়ায় পানি প্রবাহটা বন্ধ হয়ে গিয়েছে।

তিনি আরও বলেন, আজকে আমি স্বচক্ষে সরেজমিনে দেখলাম যে এই খাল কাটার ফলে অনেকখানি পানি নিষ্কাশন হয়েছে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, বর্ষাকালে পানি নিষ্কাশন যেমন হবে, শুকনো মৌসুমে পানি ধরে রাখব আমরা। খালের পাড়ে আমরা গাছ লাগাব। খালের বাকি অংশটার কাজ যাতে সামনের শুকনো মৌসুমে সম্পন্ন হয় সেজন্য আমার মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেব। খালটাকে আরও সুন্দর করার জন্য আমি নির্দেশনা দিয়ে গেলাম।

আরও পড়ুন

মন্ত্রী বলেন, সম্প্রতি বৃহত্তর চট্টগ্রামসহ সিলেট ও হবিগঞ্জের কয়েকটি জেলায় সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। গত ৪৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গত মানুষের জরুরি সহায়তার জন্য দ্রুততম সময়ের মধ্যে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: মন্ত্রী

বগুড়ার নন্দীগ্রামের ভাটরা হাটের জায়গা আছে ইজারাও হয় তবুও বসে না হাট

হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া

ইটভাটায় কোনোভাবেই কাঠ পোড়ানো যাবে না : পরিবেশমন্ত্রী

জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জীতে চায়না দুয়ারী-কারেন্ট জাল ধ্বংস

ইশারায় নামাজ পড়ার নিয়ম