ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুলাই, ২০২৬ ০৭:৩৮ পিএম

জুলাই দিবস উপলক্ষে র‌্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার

সংগৃহীত,জুলাই দিবস উপলক্ষে র‌্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার

জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে র‌্যাবও জুলাই শহীদ দিবসের নিরাপত্তা জোরদার করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায় র‌্যাব সদর দপ্তর।

র‌্যাব জানায়, ১৬ জুলাই উপলক্ষে ইতিমধ্যে জারীকৃত সব প্রকার আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে র‌্যাব ফোর্সেস কাজ করছে। ১৬ জুলাই উদযাপনে নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাব যেসব কার্যক্রম পরিচালনা করবে তার মধ্যে রয়েছে, নিরাপত্তা হুমকিজনিত স্থান পর্যালোচনাপূর্বক পরিকল্পনা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।


স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি অব্যাহত রাখাসহ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
র‌্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে। তবে দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহের সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।

গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক সোর্স নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন

দায়িত্বপূর্ণ এলাকায় মধ্যে প্রত্যাবর্তন কর্মসূচির রুটসমূহে সাদা পোশাকে গোয়েন্দা দল নিয়োগের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
র‌্যাবের টহল কার্যক্রম দৃশ্যমান রয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ সমূহের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র‌্যাবের বোম ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং সম্পন্ন করা হচ্ছে। সুইপিং পরিচালনার পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই দিবস উপলক্ষে র‌্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার

মিরসরাইয়ে শিক্ষকের বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে ছিলাম, আছি এবং থাকব : তাসরিফ খান

বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি

অফিসার পদে জনবল নিয়োগ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ

ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীরা