ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৭:৪৫ পিএম

বগুড়ার নন্দীগ্রামে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদন্ড

বগুড়ার নন্দীগ্রামে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদন্ড

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গাঁজা সেবনের অভিযোগে চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার, নন্দীগ্রাম সদর ইউনিয়নের রণবাঘা এলাকায়  মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে চারজনকে আটক করে।

পরে অভিযুক্তদের স্বীকারোক্তি এবং উপস্থিত সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দন্ড প্রদান করা হয়। দন্ড প্রাপ্তরা হলেন, নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর উত্তরপাড়ার আব্দুল জলিল (২৮), একই পাড়ার জয়নাল আবেদীন (৩৮), সদর ইউনিয়নের হাটলাল দিঘীপাড়ার রফিকুল ইসলাম (৪৮) ও ভবানীপুর গ্রামের সাইফুল ইসলাম (৪০)।

আদলতের রায়ে আব্দুল জলিলকে ১শ’ টাকা অর্থদন্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড, জয়নাল আবেদীনকে ১শ’ টাকা অর্থদন্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড, রফিকুল ইসলামকে ১শ’ টাকা অর্থদন্ড ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং সাইফুল ইসলামকে ১শ’ টাকা অর্থদন্ড ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার পরিদর্শক আসলাম আলী মন্ডল এবং উপ-পরিদর্শক শামীমা আক্তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদন্ড

কিশোরগঞ্জে শিক্ষিকা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটের কালাইয়ে বাগানের ফলদ গাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা

সেমিতে কোন দলের ম্যাচে টিকিটের দাম সবচেয়ে বেশি

ফার্মের মুরগী খাওয়া কি ক্ষতিকর?

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদের সামনে শিক্ষার্থীদের উত্তেজনা