ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৬:৫৫ পিএম

পানিবন্দী বগুড়া সারিয়াকান্দির ২২ পরিবারের মানবেতর জীবনযাপন

পানিবন্দী বগুড়া সারিয়াকান্দির ২২ পরিবারের মানবেতর জীবনযাপন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দির একটি গ্রামের ২২ ু পরিবার গত কয়েকমাস ধরেই পানিবন্দী হয়ে পরেছেন। স্থানীয় একজন প্রভাবশালী ড্রেনের মুখ বন্ধ করায় এ ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাতে পায়ে ঘা এবং নানা ধরনের সমস্যায় ভুগছেন  ভুক্তভোগী এলাকাবাসীরা। সরেজমিন পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পাটনিপাড়া গ্রামে আদিকাল থেকেই ২০ টির বেশি হিন্দু পরিবারের বসবাস। গত কয়েকবছর আগে এ পাড়া থেকে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করে উপজেলা এলজিইডি। কিন্তু গত কয়েকমাস আগে ওই ড্রেনের মুখ বন্ধ করে দেয়া হয়েছে।

ভুক্তভোগী এলাকাবাসী জানিয়েছেন, ড্রেনের মুখ বন্ধ করে দিয়েছেন একই ইউনিয়নের হরিণা উত্তর পাড়া গ্রামের চশমত উল্লাহ সোনারের ছেলে মন্টু সোনার। এ বিষয়ে মন্টু সোনারের লোকজন জানিয়েছেন, ড্রেনের পানি তার জমিতে পরে জমি ভেঙে যাচ্ছে। তাই তিনি ড্রেনের মুখ বন্ধ করে দিয়েছেন।

এদিকে পানিবন্দী হয়ে পরিবারের লোকজন নানা ধরনের সমস্যায় মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন পানিবন্দী থাকায় তাদের পায়ে ঘায়ের সৃষ্টি হয়েছে, তারা বাড়ির উঠানে রান্না করতে পারছেন না, তাদের সন্তানরা ভিজে কাদা ডিঙ্গিয়ে স্কুলে যাচ্ছেন। দীর্ঘদিন পানিবন্দী থাকায় সেখান থেকে মশার সৃষ্টি হচ্ছে। এছাড়াও পয়:নিস্কাষন জনিত সমস্যায় ভুগছেন এবং পানিতে হাটতে গিয়ে অনেকেই দুর্ঘটনারও শিকার হচ্ছেন। সবসময় পানি থাকায় প্রতিনিয়ত সাপের ভয়ে দিনাতিপাত করছেন।

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাদের বলেও কোনও সুরাহা পাননি ভুক্তভোগী এলাকাবাসী। বিপরীতে তারা শুধু আশ্বাসই পেয়েছেন। এমতাবস্থায় দ্রুত এলাকাবাসীর জলাবদ্ধতা নিরসন করে, মানবসৃষ্ট দুর্ভোগ লাঘব করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন

এ গ্রামের মৃত দেবনাথের সহধর্মীনী সাবিত্রী চরনী দাস (৭০) বলেন, গত কয়েকমাস ধরেই বৃষ্টি হলেই বাড়িতে পানি উঠে। চারদিকে কাঁদা, হেসেলের মধ্যে পানি, বাড়ির উঠানে পানি, বাথরুম পানিতে ভরে গেছে। আমরা ঠিকমতো রান্না করতে পারছি না। হাত পায়ে ঘা হয়ে গেছে। ছেলেমেয়েরা কত কষ্ট করে লেখাপড়া করতে যাচ্ছে। সবচেয়ে বেশি হচ্ছে আমাদের বাথরুম জনিত সমস্যা।  আমরা দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের সহায়তা চাই।

ফুলবাড়ি ইউপির চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ বলেন, পানিবন্দী পাড়াটি আমি একাধিকবার পরিদর্শন করেছি। এলাকাবাসীর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, সংবাদ পেয়ে সেখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। শুনেছি সেখানে ব্যক্তিগত সমস্যা রয়েছে। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিবন্দী বগুড়া সারিয়াকান্দির ২২ পরিবারের মানবেতর জীবনযাপন

ইংল্যান্ড ও আর্জেন্টিনার ম্যাচকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা জোরদার

এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার

জনবল নিয়োগ দেবে যমুনা ইলেক্ট্রনিক্স, ২৫ বছর হলেই আবেদন

দীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে আবারও বড় পর্দায় কামব্যাক গোবিন্দের