ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ০৭:৪৫ পিএম

চুয়াডাঙ্গায় ট্রেনের নিচে মাথা দিয়ে বৃদ্ধ নারী আত্মহত্যা

চুয়াডাঙ্গায় ট্রেনের নিচে মাথা দিয়ে বৃদ্ধ নারী আত্মহত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনের নিচে মাথা দিয়ে আয়েশা বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারী আত্মহত্যা করেছেন। দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম একই উপজেলার গড়গড়ি গ্রামের মৃত আজগার আলীর স্ত্রী।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে আয়েশা বেগম মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় আসেন এবং ট্রেন আসার সময় জানতে চান। দুপুর পৌনে ১২টার দিকে খুলনাগামী ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেন এলে চলন্ত ট্রেনের সামনে গিয়ে রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেন তিনি। 
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, আয়েশা বেগম শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে অসুস্থ, তাই তাদের পেছনে অনেক খরচ লাগে। যা নিয়মিত জোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। সংসারেও ছিল অভাব, এসব কারণে আয়েশা বেগম আত্মহত্যা করে থাকতে পারেন। 

আরও পড়ুন

চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ জানান, আমরা লাশ উদ্ধারের প্রক্রিয়া করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে হঠাৎ ভারী বর্ষণ, বিমানবন্দরে আটকা হাজার হাজার যাত্রী

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ, বিক্ষুব্ধ চালকরা

জাহ্নবীর ফ্যান পেজ বন্ধ করা যাবে না, জানিয়েছে আদালত

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ছাড়ার নির্দেশ

শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি

এখনো ঝাজ কমেনি কাঁচা মরিচের, কেজি ১৬০ টাকা