ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ১০:৪১ পিএম

নাটোরের বড়াইগ্রামে তিন মাসে ৭১ জনের জেল ও জরিমানা

নাটোরের বড়াইগ্রামে তিন মাসে ৭১ জনের জেল ও জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:  নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার্থে গত তিন মাসে ২৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। উক্ত আদালতে ৬১ মামলায় ১০ জনকে বিনাশ্রম কারাদণ্ড ও ৬১ জনকে ৪ লাখ ৮০ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়। গত এপ্রিল, মে ও জুন মাসে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের জাহাঙ্গীরের নেতৃত্বে ও পুলিশি সহযোগিতায় এসব ভ্রাম্যমাণ পরিচালনা করা হয়।

সেখানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা, বাল্যবিয়ে নিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়ক পরিবহণ, পেট্রোলিয়াম, ভোক্তা অধিকার সংরক্ষণ ইত্যাদি আইনে ৭১ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারদণ্ড এবং ভিন্ন-ভিন্ন পরিমাণে জরিমানা করা হয়।

আরও পড়ুন

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের জাহাঙ্গীর জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে সঠিক তথ্য প্রদানে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষাব্যবস্থার দুরবস্থা

রোমে বিমান বাংলাদেশের উড়োজাহাজে কারিগরি ত্রুটি

আমরা সিন্ডিকেট ভাঙতে কাজ করছি: আইনমন্ত্রী 

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে  ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বঙ্গভবনের পথে মির্জা ফখরুল