ঠাকুরগাঁওয়ে তক্ষক, মোটরসাইকেল ও মাদকসহ গ্রেফতার ৩
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলায় জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে একটি জীবিত বন্য প্রাণী ‘তক্ষক’, একটি মোটরসাইকেল এবং ট্যাপেন্টাডল, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এসব অভিযানে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক এ অভিযানগুলো চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো- হরিপুর উপজেলার সিফিহিয়া গ্রামে মো. ফিরোজ(৫৫), বালিয়াডাঙ্গী চৌরাস্তার মো. ফরাজ ওরফে আর্ট(৪৭), উপজেলার সীমান্তবর্তী আমজানখোর ইউনিয়নের মো. আজল হোসেন (৫৬)।
আরও পড়ুনআইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জেলাকে মাদকমুক্ত করতে এবং সীমান্ত চোরাচালান রোধে এ ধরণের যৌথ ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশি¬ষ্ট থানায় পৃথক মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







