ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ০৯:৩৮ পিএম

বগুড়ার সোনাতলা-ভেলুরপাড়া সড়কে খানা-খন্দকে ভরপুর

বগুড়ার সোনাতলা-ভেলুরপাড়া সড়কে খানা-খন্দকে ভরপুর

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা-ভেলুরপাড়া সড়কটি খানা-খন্দকে পরিণত হয়েছে। এতে করে যাত্রীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। সোনাতলা ম্যাচ ফ্যাক্টরী থেকে ভেলুরপাড়া চারমাথা বাজার পর্যন্ত রাস্তার দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। এই ৭ কিলোমিটার রাস্তার কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে সামান্য বৃষ্টিতে ওই রাস্তার কিছু কিছু স্থানে পানি জমে চলাচলের অনুপযোগি হয়ে পড়ে।

এছাড়াও রাতের অন্ধকারে যাত্রীবাহী পরিবহন রাস্তার গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এছাড়াও যাতায়াতের সময় তীব্র ঝাঁকুনিতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়ছেন। এ বিষয়ে স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘ প্রায় ৬-৭ বছর ধরে চলাচলের অনুপযোগি হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছেন।

স্থানীয়দের অভিযোগ রাস্তাটিতে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌঁছানো কষ্টকর হয়ে পড়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীরা সঠিক সময়ে স্কুল-কলেজে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে।

আরও পড়ুন

এ বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কটি ৪টি উপজেলার সাথে যোগাযোগের সেতুবন্ধন। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে ৪টি উপজেলার হাজার হাজার পথচারি দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সম্প্রতি তিনি এই উপজেলায় যোগদান করেছেন। রাস্তাটির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনার ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলা-ভেলুরপাড়া সড়কে খানা-খন্দকে ভরপুর

জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরও তা দেখি : সারজিস আলম

চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে শিশুসহ নিহত ৫, নিখোঁজ ১

বগুড়া মহানগরের টেম্পল রোডে বিকট শব্দ, জনমনে আতঙ্ক

ফ্যাসিস্ট নেত্রী শুধু যায়নি, বায়তুল মোকাররমের ইমামসহ চলে গেছে : ড. শফিকুল

নাটোরের লালপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষন্ড বাবা গ্রেফতার