ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ০৯:০৭ পিএম

নাটোরের লালপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষন্ড বাবা গ্রেফতার

নাটোরের লালপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষন্ড বাবা গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ১২বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষন্ড বাবাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাত ১০টায় দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে অভিযুক্ত আব্দুল লতিফকে(৩৭) গ্রেফতার করা হয়।

মেয়েটির মা গত শুক্রবার রাতে লালপুর থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত আব্দুল লতিফকে (৩৭) গ্রেফতার দেখিয়ে আজ শনিবার (১১ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত লতিফ উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দূর্গাপুর সাতপুকুরিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ১২বছর আগে মেয়েটির বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। পরে মেয়েটির মা অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর এলাকায় মেয়েটি তার নানার বাড়িতে বসবাস করলেও মাঝে মধ্যে তার বাবার বাড়ি দুয়ারিয়া ইউনিয়নের দূর্গাপুর সাতপুকুরিয়া গ্রামে যেত। গত বৃহস্পতিবার মেয়েটি তার বাবার বাড়ি বেড়াতে যায়।

আরও পড়ুন

সেদিন রাতে ঘরে একা থাকার সুযোগে তার বাবা তাকে ধর্ষণ করে। পরদিন সকালে মেয়েটি নানার বাড়িতে ফিরে ঘটনাটি জানায়। পরে বিষয়টি জানতে পেরে গত শুক্রবার রাতে মেয়েটির মা লালপুর থানায় মামলা দায়ের করেন।

লালপুর থানার(ওসি) শফিকুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করে আজ শনিবার (১১ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

তৃতীয় অধিবেশনে স্থায়ী কমিটি গঠনে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ

দাপট দেখাচ্ছে ‘আওয়ারাপান ২’

সরকার মানুষের জীবনমানের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: মীর শাহে আলম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু 

ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে জশনে জুলুসে ধর্মপ্রাণ মানুষের ঢল