ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ০৮:৩৮ পিএম

চাঁপাইনবাবগেেঞ্জ প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চাঁপাইনবাবগেেঞ্জ প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরে মাউনজেরা খাতুন(২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি ১৪নং ওয়ার্ডের চাঁন্দলাই মোন্নাটোলা মহল্লার বাসিন্দা এবং সৌদি প্রবাসী সুমন আলীর স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার ভোরে সকলের অগোচরে নিজ শয়নকক্ষে বাঁশের আড়ার (তীর) সাথে গলায় ওড়নার ফাঁস দেন মাউনজেরা।

পরে পরিবারের সদস্য ও  প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে সকাল সাড়ে ৯টায় পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ  জানায়, বিভিন্ন এনজিও থেকে মাউনজেরা ঋণ করে সেই টাকা দিয়ে স্বামীকে বছরখানেক পূর্বে বিদেশে পাঠান।

আরও পড়ুন

ওইসব ঋণের কিস্তি পরিশোধ নিয়ে মানসিক চাপে ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, প্রাথমিকভাবে মাউনজেরা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃৃত্য মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে সৌদি যাচ্ছেন এরদোয়ান

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল

পিএসসিতে একসঙ্গে চার নতুন সদস্য নিয়োগ

বনানীতে মশাল মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগ-সহযোগী সংগঠনের ৭ জন আটক