ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ০৬:৫১ পিএম

বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্ক, মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন বাবা-মা

বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্ক, মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন বাবা-মা

খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের মা আরিফা ইয়াসমিন সিমাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আজ শনিবার (১১ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, গত ৮ জুলাই রাতে প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়ক থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতর অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং তদন্ত শুরু করে সদর থানা পুলিশ।

তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পরে তাকে আরফানা হোসেন নির্জনা (১৬) হিসেবে শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (১০ জুলাই) সদর থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।

আরও পড়ুন

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের শুরুতে আরিফা ইয়াসমিন সিমা বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। তার বক্তব্য অনুযায়ী, মেয়ের বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। পরে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়কে ফেলে রেখে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়।

পুলিশ কমিশনার আরও জানান, ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত মাকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের লাঠিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্ক, মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন বাবা-মা

একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী

ওয়ালটনে নিয়োগ, থাকছে ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

আমার কাছে সংসার হলো পরম প্রশান্তির জায়গা : বর্ষা

ভোটগ্রহণের ২৫ দিন আগে চূড়ান্ত হবে ভোটকেন্দ্র

বগুড়ার বুজরুগবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ