ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ০৬:৩৬ পিএম

বগুড়ার বুজরুগবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বগুড়ার বুজরুগবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার : বগুড়ার বুজরুগবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে দাতা সদস্য পদ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার ১১ জুলাই) বগুড়া প্রেস ক্লাবে ওই এলাকার আব্দুল মান্নান এই সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, বগুড়া সদরের বুজরুগবাড়িয়া এলাকার তিনি স্থায়ী বাসিন্দা ও বুজরুগবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম ভূমিদাতা। বিদ্যালয়ের নানা অনিয়ম, দুর্নীতি ও তার বৈধ দাতা সদস্য পদ কেড়ে নেয়ার অপচেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে তিনি উল্লেখ করেন, তার পরিবারসহ পাঁচ দাতার মোট ১২ শতক জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও একটি মহল বিদ্যালয়ের সীমানায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণ, মেহগনি গাছ কেটে বিক্রি করাসহ বিভিন্ন অনিয়ম চালিয়ে যাচ্ছেন এবং এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণ অজ্ঞাত সেজে নীরব ভূমিকা পালন করছে।

আরও পড়ুন

তিনি আরও অভিযোগ করেন, স্কুল কর্তৃপক্ষের পূর্বপ্রস্তাব ও একাধিক সভার সিদ্ধান্ত মোতাবেক তার বৈধ দাতা সদস্য পদটি চূড়ান্ত করার পরও এখন স্থানীয় কিছু প্রভাবশালী ও স্বার্থান্বেষী ব্যক্তির যোগসাজশে তাকে বাদ দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। যার প্রেক্ষিতে তিনি বিদ্যালয়ের সার্বিক স্বার্থ রক্ষা, দুর্নীতি বন্ধ এবং নিজের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রদ্রির জন্য বার্সার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফেরাল ম্যানসিটি

পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদেশি

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী

ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস আমদানি