ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০২:২৬ এএম

কোন দলের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান আর্জেন্টাইন কোচ

কোন দলের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপের মঞ্চ মানেই স্নায়ুর চরম পরীক্ষা, যেখানে মাঠের ফুটবলের চেয়ে অনেক সময় বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় আবহাওয়া আর পারিপার্শ্বিক কন্ডিশন। বৈরী আবহাওয়া আর মাঠের কঠিন বাস্তবতার মাঝেই ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য ফাইনাল নিয়ে নিজের মনের সুপ্ত ইচ্ছা প্রকাশ করলেন আর্জেন্টিনা দলের মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি।

মিসরের বিপক্ষে আলবিসেলেস্তেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে স্কালোনি যেন এক লহমায় বদলে দিলেন পুরো বিশ্বকাপের আবহাওয়া। ফুটবল বিশ্বের সব হিসাব-নিকাশ এক পাশে ঠেলে তিনি জানিয়ে দিলেন, শিরোপার শেষ লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে স্পেনকে দেখতে চান তিনি।

চলমান বিশ্বকাপের কন্ডিশন নিয়ে কথা বলতে গিয়ে আর্জেন্টিনা কোচ মনে করিয়ে দেন, এবারের আসরটি অন্য যেকোনো বারের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং জটিল। দীর্ঘ ভ্রমণ, প্রচণ্ড গরম আর মাঠের বৈরী কন্ডিশন—যেখানে অনেক সময় বল ঠিকমতো রোলও করে না, এমন নানাবিধ প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে দলগুলোকে। স্কালোনির মতে, এই বৈরী পরিবেশের কারণেই কোনো দল এককভাবে নিজেদের ফেভারিট হিসেবে মেলে ধরতে পারছে না, এমনকি ফ্রান্সের মতো পরাশক্তিকেও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে ধুঁকতে হয়েছে।

আরও পড়ুন

তবে এই কঠিন পরিস্থিতির মাঝেই স্পেনের ধারাবাহিক উন্নতির প্রশংসা করতে ভোলেননি এই বিশ্বকাপজয়ী কোচ। স্প্যানিশদের বর্তমান ফর্মের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘স্পেন পাঁচ ম্যাচ খেলে ধীরে ধীরে নিজেদের গ্রাফটা ওপরের দিকে নিয়ে গেছে, এটা স্পষ্ট।’ 

সংবাদ সম্মেলনে যখন স্পেনের বিপক্ষে ফাইনাল খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন স্কালোনি বেশ রোমাঞ্চিত কণ্ঠে নিজের মনের চূড়ান্ত ইচ্ছাটি প্রকাশ করেন। লা রোহাদের বিপক্ষে ফাইনাল খেলার সুযোগ লুফে নেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা যদি শেষ পর্যন্ত ফাইনালে উঠি এবং প্রতিপক্ষ হিসেবে স্পেনকে পাই, তবে আমি এখনই সেই চুক্তিতে চোখ বন্ধ করে সই করে দেব!” তবে একই সাথে বাস্তবতা মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন, ‘অবশ্য সেই পথ এখনো দুই দলের জন্যি বেশ দীর্ঘ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার ব্যবস্থাপনা কমিটিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন আগামী বছর : ত্রাণমন্ত্রী

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য আটক

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

নরসিংদীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩৭

সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ