ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ১১:২২ পিএম

ফরিদপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

ফরিদপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে মো. আবদুল্লাহ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বৈদ্যডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ ওই গ্রামের মো. বিলায়েত হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মক্তবের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এক প্রতিবেশী নারীর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় আবদুল্লাহ। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা নারীর চিৎকারে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন শাহ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ঠেকাতে প্রয়োজনে আরও ১০০ বার হামলা চালাতাম: ট্রাম্প

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ডলি জহুর আসামি হতে পারেন: সালমান শাহর মা

ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: সরকারকে চরমোনাই পীর