ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৭ জুলাই, ২০২৬ ১০:৩৩ পিএম

মেহেরপুরে চুরির ২৯ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ১

মেহেরপুরে চুরির ২৯ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ১

মেহেরপুরের গাংনীতে কুয়েত প্রবাসীর বাড়ি থেকে চুরি হওয়া প্রায় ২৯ লাখ টাকার স্বর্ণালংকার ১২ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আলাল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বারাদি গ্রামের বাসিন্দা এবং পেশায় টাইলস মিস্ত্রি। 

পুলিশের দাবি, বাড়িতে টাইলস বসানোর কাজ করতে গিয়ে সিঁড়ির নিচে মাটিতে পুঁতে রাখা ১১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার চুরি করেন আলাল ও তার সহযোগী মোমিন।

আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গাংনী থানায় সংবাদ সম্মেলনে ওসি মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে চুরি হওয়া দুটি নেকলেস, পাঁচ জোড়া চুড়ি, চার জোড়া কানের দুল, পাঁচটি চেইন, দুটি আংটিসহ প্রায় ২৯ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

মামলার আসামি মোমিনের শ্বশুরবাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থেকে এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পলাতক আসামি মোমিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

গত রোববার গাংনী উপজেলার মুন্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহিনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় শাহিনের মা নার্গিস বানু থানায় মামলা দায়ের করেন। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মূর্শেদ চৌধুরী জানান, মামলা হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় পলাতক আসামি মোমিনের শ্বশুর বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের নাম থেকে বাবার পদবি মুছে দিলো নেতানিয়াহুর ছেলে

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

ইরান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত : গালিবাফ 

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইন চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ

সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত