মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : ডা. জোবাইদা
প্রধানমন্ত্রী পত্নী, বিশিষ্ট চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান বলেছেন, সরকার স্বাস্থ্যখাতের বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে সেগুলো দূর করার চেষ্টা করছে। প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্য অর্জনে তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, সরকার মনে করে স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। তাই দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশে অসংক্রামক রোগ (নন-কমিউনিকেবল ডিজিজ) বাড়ছে। পাশাপাশি স্বাস্থ্যখাতে, বিশেষ করে নারী ও শিশুস্বাস্থ্যে, এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব ঘাটতি চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুনতিনি বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে তরুণ প্রজন্মের চিন্তাভাবনা ও উদ্ভাবনী ধারণাকে কাজে লাগাতে চায় সরকার। এ জন্য তরুণদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য উদ্যোক্তা তৈরির পাশাপাশি দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ও প্রাপ্যতা আরও বাড়ানো সম্ভব হবে। দেশের সব নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1783362090.jpg)

