বগুড়ার দুপচাঁচিয়ায় ৪ মাদক বিক্রেতা গ্রেফতার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ আজ সোমবার (৬ জুলাই) সকালে স্থানীয় জনগনের সহায়তায় ৪ মাদেক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
এরা হলো, উপজেলার সদরের সঞ্জয়পুর গ্রামের মোবারক প্রামানিকের ছেলে নাইম ইসলাম (২৫), তছলিম ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৯), মৃত কফিল প্রামানিকের ছেলে মাহাবুর প্রামানিক (৩৮) ও শাহিনুর প্রামানিকের ছেলে নুরনবী প্রামানিক নাইম (২৮)। এসময় তাদের হেফাজত থেকে মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ সোমবার (৬ জুলাই) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন


_medium_1783343941.jpg)
_medium_1783342580.jpg)
_medium_1783342025.jpg)

_medium_1783341170.jpg)


