ভিডিও সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ০৩:২১ পিএম

খাগড়াছড়িতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির রামগড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

আজ সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা জানিয়েছেন।

এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন।

ঘটনার এক বছরের মধ্যেই মামলার নিষ্পত্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা।

আরও পড়ুন

তিনি বলেন, “২০২৫ সালের ২৫ জুলাই রামগড়ে খাবারের প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে মো. শাহিন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমাদের মতে, ন্যায়বিচার নিশ্চিত হয়নি।

এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

পেনাল্টি না নেয়ার কারণ জানালেন ভিনিসিয়ুস

কুড়িগ্রামের রাজারহাটে পনের দিনে ১৯টি বাড়ি নদীগর্ভে বিলীন

গৌরীপুরে বিজিবি সদস্যের বাবাকে কুপিয়ে হত্যা

যে চার কারণে হার ব্রাজিলের

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮