ভিডিও সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৬ জুলাই, ২০২৬ ০২:০৯ পিএম

উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা : মির্জা ফখরুল

উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা : মির্জা ফখরুল, ছবি: সংগৃহীত।

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গ্রামীণ উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

আজ সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সিরডাপ-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

মির্জা ফখরুল বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিরডাপ পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংস্থাটির কার্যক্রম প্রশংসনীয় বলে তিনি মন্তব্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা : মির্জা ফখরুল

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

শিশুরাই জাতির ভবিষৎ, দেশগড়ার সৈনিক : ডা. জুবাইদা রহমান

জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই পক্ষের হাতাহাতিতে একজনের মৃত্যু 

বগুড়ার শেরপুরে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু