ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ০৩:৩০ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া।

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে মেইন খুঁটিতে বিদ্যুত সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মুশা পাঁকারমাথায় এ দুঘর্টনা ঘটে। তারা হলো-নীলফামারী সদর উপজেলার শুটিপাড়া গ্রামের মেহের উদ্দিনের ছেলে আব্দুল মমিন (৫০) ও একই উপজেলার কালিতলা গ্রামের দরিরা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬)। 

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম রুমন ইসলাম জানান, কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুশা পাঁকারমাথা গ্রামে বিদ্যুতের খুঁটিতে নতুনভাবে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন দুই শ্রমিক। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎস্পৃষ্টে হন তিন শ্রমিক। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়। আকাশ নামে একজন শ্রমিক আহত হয়েছেন। 

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি হাসপাতালে রয়েছে। পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর কিশোরগঞ্জে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ছয় বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস

রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিজিআরের পিছিয়ে থাকার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

শেষ আটের লড়াইয়ে মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্স