ভিডিও রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৬ ০৩:১৯ পিএম

ছয় বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস

ছয় বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস, ছবি: সংগৃহীত।

দেশের ছয় বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (৫ জুলাই) সংস্থাটির এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে আজ রোববার দুপুর ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি. (২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

ভারি থেকে অতিভারি বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস

রংপুরের গঙ্গাচড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিজিআরের পিছিয়ে থাকার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

শেষ আটের লড়াইয়ে মরক্কোর প্রতিপক্ষ ফ্রান্স

ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন