ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ১১:১২ পিএম

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) বিকেলে বগুড়া শহীদ খোকন পার্কে এক মিছিল পূর্ব সমাবেশ জামায়াতের মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী এড. আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বগুড়ার আহবায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হাকিম সারকার, বগুড়া মহানগরীর সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, এনসিপি নেতা এনামুল হক বাবু বিশ্বাস, জাতীয় ছাত্রশক্তি বগুড়ার আহবায়ক এ জেড এম শাহরিয়ার জুহিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি মো: আসগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, এড. শাহিন মিয়া, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ছাত্রশিবিরের বগুড়া মহানগর সেক্রেটারী সজীবুল ইসলাস সজীব, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাওলানা হেদাইতুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

সমাবেশে প্রধান অতিথি অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য ২০২৪ এর জুলাই বিপ্লবে এত মানুষ জীবন দেয়নি। দেশের একটি মৌলিক পরিবর্তনই ছিল মুখ্য। সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করেছিলো এবং সে অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট হয়েছিল। যেভাবেই হোক বিএনপি ক্ষমতায় গিয়ে গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সাথে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র গণমিছিল

১৭ বছর পর রোববার বগুড়া চেম্বারের অংশগ্রহণমূলক নির্বাচন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৮৫ বিদ্যালয়ের ১১২টি  চলছে ভারপ্রাপ্ত দিয়ে : প্রধান শিক্ষক সংকট

মোহাম্মদ আলী হাসপাতালে আধুনিক চিকিৎসা দিতে সকল সহযোগিতা দেওয়া হবে : রেজাউল করিম বাদশা এমপি

আষাঢ়ে বৃষ্টির আকাল: হারিয়ে যাচ্ছ ‘মাছে-ভাতে বাঙালি’র চিরচেনা রূপ

বগুড়ার নন্দীগ্রামে ভটভটি-সাইকেল সংঘর্ষ: নিহত ২ আহত ৪