ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ১০:১০ পিএম

নীলফামারীর ডিমলায় বসতভিটার জমি নিয়ে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ১০

নীলফামারীর ডিমলায় বসতভিটার জমি নিয়ে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ১০

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। দুই দফায় সংঘটিত এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ হাজীপাড়া গ্রামে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে মৃত হোসেন আলীর ছেলে আব্দুস সোবহান এবং মৃত মছির উদ্দিনের ছেলে সাবলু রহমানের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন (২৫), কহিনুর বেগম (৩৫), সাবলু রহমান (৫৫), সাফিউল ইসলাম (৩২) ও ফিরোজা বেগমসহ (৪০) আরও কয়েকজন। তাদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আনোয়ার হোসেন ও কহিনুর বেগমের অবস্থা গুরুতর।

এদিকে আজ শনিবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে আব্দুস সোবহানের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সাবলু রহমানের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শওকত আলী সরকার বলেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য এসআই আবুল কালামকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে নজরদারি জোরদার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডিমলায় বসতভিটার জমি নিয়ে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ১০

জুলাই মাসেই জুলাই সনদ কার্যকরের পদক্ষেপ নিন : অবিদুর রহমান সোহেল

বগুড়ার মোকামতলায় ৮২ বছর বয়সেও খাইরুনের জীবন চলে ভিক্ষা করে

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ পাঁচ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০

বগুড়ায় বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসলো ৭ শিক্ষার্থী