ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৬ ০২:৩৩ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভেসে এলো ভারতীয় নারীর লাশ!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভেসে এলো ভারতীয় নারীর লাশ!, ছবি: সংগৃহীত।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের চর থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি নামক স্থানে দুধকুমার নদের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সম্প্রতি বন্যায় দুধকুমার নদ দিয়ে ভারত থেকে মরদেহটি ভেসে এখানে আটকা পড়েছে।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে তিনি লাশের কথা জানতে পেরে থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

ওসি আজিম উদ্দিন জানান, লাশটি পচেগলে যাওয়ায় কোন আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশটি ভারতীয় নাগরিকের। স্থানীয়ভাবে এরকম কোন মিসিং কেচ করা হয়নি। বিজিবি’র মাধ্যমে ভারতের ঝাউকুটি বিএসএফ ক্যাম্পে যোগযোগ করা হলেও বিএসএফ লাশ নিতে চায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য আজ রোববার (৪ আগস্ট) সকালে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে লাশটি আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ভেসে এলো ভারতীয় নারীর লাশ!

জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশ এগিয়ে নিতে চাই না : প্রধানমন্ত্রী

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার

সাগরে সুস্পষ্ট লঘুচাপ : গরম কমে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

বগুড়া ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে ‘একতা পরিবহন’র কাউন্টারে তালা