ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ১১:৫৮ পিএম

কুড়িগ্রামে ধরলার স্রোতে কালভার্ট ভেঙে ৫০ ফুট সড়ক বিলীন, এলাকাবাসীর দুর্ভোগ

কুড়িগ্রামে ধরলার স্রোতে কালভার্ট ভেঙে ৫০ ফুট সড়ক বিলীন, এলাকাবাসীর দুর্ভোগ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর তীব্র স্রোতে চরগোরকমন্ডল এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের কালভার্ট ধসে পড়েছে। এতে প্রায় ৫০ফুট সড়ক বিলীন হয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে তিনটি আবাসনের বাসিন্দাসহ অন্তত পাঁচ শতাধিক পরিবারের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কৃষক, রোগী ও কর্মজীবী মানুষ।

জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে ধরলা নদীর পানি বেড়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়। ফলে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে গত সোমবার গভীর রাতে প্রবল স্রোতের চাপে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের আনন্দবাজার থেকে চরগোরক মন্ডল সড়কে কালভার্টটি ধসে যায়।

একই সাথে কালভার্টের দুই পাশের প্রায় ৫০ফুট সড়কও ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়। কালভার্ট ধসে পড়ায় মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে স্থানীয়দের দীর্ঘ বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত ব্যয় দু’টোয় বেড়েছে।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা হযরত আলী, জমসেদ আলী বলেন, দীর্ঘদিন চরগোরকমন্ডল এলাকায় ধরলা নদীর তীরে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি করা হয়েছে। এ নিয়ে মানববন্ধন সভা, সমাবেশ করা হয়েছে। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ভারী বৃষ্টি ও উজানের ঢলের তীব্র স্রোতে কালভার্টটি ধসে পড়ে। এখন সাইকেল কাঁধে নিয়ে কোমর সমান পানি পেরিয়ে চলাচল করতে হচ্ছে।

এলাকার স্কুল শিক্ষার্থী নাঈম মিয়া ও মমেনা খাতুন জানান, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা অংশ পার হয়ে স্কুলে যেতে হচ্ছে। বিকল্প পথ না থাকায় কলার গাছের ভেলায় যাতায়াত করতে হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার বলেন, বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। তিনি সরেজমিনে পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে ধরলার স্রোতে কালভার্ট ভেঙে ৫০ ফুট সড়ক বিলীন, এলাকাবাসীর দুর্ভোগ

বাবা-দাদার পর মৃত্যুর কাছে হার মানল সাত বছরের বন্ধন

বগুড়ার শিবগঞ্জে ২ মাদকসেবীর কারাদন্ড

তপ্ত রোদের দখলে প্রকৃতি ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই

অফিস উদ্বোধনকে কেন্দ্র করে জলঢাকায় ১৪৪ ধারা জারি

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী পরিদর্শন করলেন ব্রুনাই হাই কমিশনার